মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের কর্ণফুলীতে চরলক্ষ্যা-ইছানগর সিএনজি চালক ও মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধায় পশ্চিম চরলক্ষ্যা মৌলভীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সিএনজি চালক ও মালিকদের কমিটি সুসংগঠিত করার লক্ষ্যে ত্রি-বার্ষিক (২০২৬-২০২৯) সিলেকশন কার্যকরী পরিষদ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নেতৃত্বস্থানীয় ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকার সর্বোস্তরের জনসাধারণ।
সমিতির সর্বোমোট সদস্য সংখ্যা ১০৫ জন। সকলের ভোটাধিকার প্রয়োগের মাধ্যামে প্রতিনিধি নির্বাচিত হয়। ৯ টি পদের মধ্যে ৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বাকি ৩ টি পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট দানের মাধ্যমে সরাসরি নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মোহাম্মদ নাছির, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ জোবায়ের
ও অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আলতাফ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে লোকমান দয়াল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ, যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইয়াছিন ও কার্যকরী সদস্য পদে মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপস্থিত সকলে।
এতে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ছালেহ জহুর।
এসময় প্রধান অতিথি বলেন, সকল শ্রমিক জনতার ন্যায্য অধিকার ও তাদের দুঃসময়ের সারথী ও সার্বক্ষণিক সহযোগিতা করবেন বলে দৃঢ় প্রত্তয় ব্যক্ত করেন এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বানও জানান।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এ টি এম হানিফ, সহ-সভাপতি নুরুল হক সাধু মেম্বার, ইঞ্জিনিয়ার হারুন, মির্জা ইসমাইল, ইলিয়াছ মেম্বার, সাংবাদিক হুমায়ুন কবির, সাইফুদ্দিন মুন্সি, এম.মুছা আরমান, মহসিনুল হক মহসিন, নুরুল ইসলাম আসিফ, ওমর রানা ইমন, নয়ন আহমেদ, ইকবাল হোসেন, রাশেদুল ইসলাম রাশেদ আলাভী সহ অত্র সমিতির সিনিয়র নেতৃবৃন্দ।
সাধারণ সদস্যরা নবগঠিত কমিটিকে আগামী দিনে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা-ইছানগর সিএনজি চালক ও মালিক সমিতির সুন্দর পরিবেশ ও শৃংখলা বজায় রাখার আহ্বান জানায়।