মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার খোয়াজনগর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জামায়াত ইসলামীর সহ-সাধারণ সম্পাদক জামাল আহমদ মুন্সির সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী।
প্রধান অতিথি বলেন, ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট সরকার যে পথে হেঁটেছে এখনও একটি দল ঐ পথে হেঁটতে চাই। তারা ক্ষমতায় যাওয়ার আগে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাস স্টেশন, সিএনজি স্টেশন দখল করে এদেশকে আবারও ধ্বংসের ধারপ্রান্তে পৌঁছে দিতে চাই। তিনি আরো বলেন, তারা আমাদেরকে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছিলো। এখন তারা আমাদের সমালোচনায় মগ্ন। তারা ধারণ করে জিয়ার আদর্শ। তারা ইসলামের আদর্শেকে মানে না। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী রাসুল (স:) এর আদর্শ ধারণ করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। এদেশ থেকে সকল প্রকার দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুম, অত্যাচার ও নির্যাতন দূর করে ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে এদেশে গণতান্ত্রিক পন্থায় আগামীতে সরকার গঠন করবো ইনশাল্লাহ।
এতে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ ইলিয়াস মেম্বার, ওলামা বিভাগের সভাপতি ডা. মুবিনুল হক, ডা. ইলিয়াছ, ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার, সহ-সভাপতি মাষ্টার আলী আহমদ, এম. এ সালাম, সাংগঠনিক সম্পাদক রমজান আলী রমু, যুব বিভাগের সভাপতি ফরিদ আহমেদ, ওয়ার্ড সভাপতি মাহবুব আলম, মোহাম্মদ ফরিদ ও প্রমূখ।