বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

কর্নফুলী ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৯১ সময় দেখুন
কর্নফুলী ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম), ০২ এপ্রিল ২০২৬: কর্ণফুলী উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেনের নেতৃত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জেবুন্নেছার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি উপজেলার চরপাথরঘাটা এলাকার পুরাতন ব্রীজ ঘাট সংলগ্ন নুর মার্কেটে অবস্থিত “কর্ণফুলী হেলথ কেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার”-এ পরিচালিত হয়। এসময় প্রতিষ্ঠানে একাধিক গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় কোনো ল্যাবরেটরি টেকনোলজিস্ট উপস্থিত পাওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কেমিক্যাল রিএজেন্টের ঘাটতি ছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন রিএজেন্ট সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। ল্যাব টু ল্যাব পরীক্ষার দাবি করা হলেও সংশ্লিষ্ট কোনো রিসিভ কপি বা রিপোর্ট দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

এছাড়াও অনুমোদন ছাড়া এবং দক্ষ ফিজিওথেরাপিস্ট ছাড়াই ফিজিওথেরাপি সেবা প্রদান করা হচ্ছিল। একইভাবে টেকনোলজিস্ট ছাড়াই ইসিজি কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। ল্যাবের পরিবেশ ছিল অপরিষ্কার ও অস্বাস্থ্যকর, যেখানে সংক্রমণ প্রতিরোধ (আইপিসি) নির্দেশিকা অনুসরণ করা হচ্ছিল না।

এসব অনিয়মের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত উক্ত প্রতিষ্ঠানকে নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করে তা আদায় করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সরকার নির্ধারিত নিয়মনীতি মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় কর্ণফুলী থানার একটি চৌকস পুলিশ দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর