বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৩৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ সময় দেখুন
কলম্বিয়ায় ভূমিধসে নিহত ৩৩


আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমে ভূমিধসে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ব্লুম্বার্গ জানায়, শুক্রবার (১২ জানুয়ারি) কুইবদো ও মেডেলিন শহরের সংযোগকারী একটি সড়কে ভূমিধসের এ ঘটনা ঘটে।

চোকো গভর্নরের কার্যালয় থেকে একজন কর্মকর্তা জানান, বেশ কয়েকটি ভূমিধসের ঘটনায় মেডেলিন ও কুইবদো শহরকে যুক্ত করে যে সড়ক, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় কারমেন ডি আত্রাতো পৌরসভার কাছে ‘অনেক মানুষ’ তাদের যানবাহন ফেলে ‘একটি বাড়িতে আশ্রয় নেন’। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভূমিধসে তারা চাপা পড়েন। যত দূর জানা গেছে, ৩৩ বা এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট ফ্রানসিয়া মারকুইজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, দুর্ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন।

কারমেন ডি আত্রাতোর মেয়র জেইস হেরেরা স্থানীয় টেলিভিশন স্টেশন কারাকোলকে জানান, ভূমিধসে লোকজন ‘গুরুতর আহত’ হয়েছেন। এ ছাড়া এখনও অনেক মানুষ মাটির নিচে আটকা পড়ে আছেন। তবে কতজন, সেই সংখ্যা তিনি জানাননি।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর