শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম Nawazuddin Siddiqui Recalls How Rajpal Yadav’s Home Was A ‘Langar’ For Struggling Actors | Bollywood News বিমানবন্দরে আটক জামায়াত নেতাকে জব্দকৃত ৭৪ লাখ টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর T20 World Cup: Motie magic sinks England in Mumbai after Sherfane Rutherford’s 76 | Cricket News দৌলতপুরে বিদেশি পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার গাজীপুর ১আসন নির্বাচনী সরঞ্জাম বিতরণ জাতীয় নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করলেন বিভাগীয় কমিশনার চীন-বাংলাদেশ সম্পর্ক বহিরাগত শক্তি দ্বারা প্রভাবিত হবে না: চীনা দূতাবাস পার্বত্য ২১৩ ভোটকেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা, ২০ দুর্গম কেন্দ্রে বিশেষ নজরদারি

কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট পেত্রো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ জুন, ২০২২
  • ৬৭ সময় দেখুন
কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট পেত্রো


আন্তর্জাতিক ডেস্ক

কলম্বিয়ার রাজধানী বোগোতার সাবেক বামপন্থি মেয়র এবং বিদ্রোহী গেরিলা যোদ্ধা গুস্তাবো পেত্রো দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববারের (১৯ জুন) রান-অফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডানপন্থি প্রার্থী ধনকুবের রোদোলফো এরনান্দেজকে পরাজিত করেন।

পেত্রো মোট ভোটের ৫০ দশমিক ৫ শতাংশ আর এরনান্দেজ ৪৬ দশমিক ৯ শতাংশ পেয়েছেন। এভাবে প্রতিদ্বন্দ্বীকে সাত লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হন।

এম-১৯ গেরিলা মুভমেন্টের সাবেক সদস্য ৬২ বছর বয়সী এ নেতা নিজের জয়কে ‘ঈশ্বর ও মানুষের জন্য বিজয়’ বলে বর্ণনা করেছেন, জানিয়েছে বিবিসি।

টুইটারে তিনি লিখেছেন, আজ দেশের যে খুশির বন্যা বয়ে যাচ্ছে তা বহু কষ্টকে লাঘব করবে।

তার রানিং মেট ফ্রান্তিয়া মার্কেজ দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। তিনি একজন অবিবাহিত মা ও সাবেক গৃহকর্মী। এরনান্দেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে পরাজয় স্বীকার করে নিয়েছেন। টিকটক ভিডিওর অপ্রচলিত প্রচারণার ওপর নির্ভর করে ব্যাপক জনসমর্থন গড়ে তুলেছিলেন তিনি।

কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইভান দুকে টুইটারে বলেছেন, তিনি বিজয়ী পেত্রোকে অভিনন্দন জানানোর জন্য ফোন করেছিলেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর