বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করল সংযুক্ত আরব আমিরাত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করল সংযুক্ত আরব আমিরাত


আন্তর্জাতিক ডেস্ক

কাতারের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত। দুই দেশ পৃথক পৃথক ঘোষণায় জানিয়েছে, তারা কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন করেছে। সোমবার (১৯ জুন) দুই দেশের দূতাবাসগুলো ফের চালু করা হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৯ জুন) এক বিবৃতিতে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত দোহায় অবস্থিতি দূতাবাসে ১৯ জুন থেকে পুনরায় কাজ শুরু করতে সম্মত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি এবং সংযুক্ত আরবের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ দুটি দূতাবাস পুনরায় খোলার সঙ্গে সঙ্গে একটি ফোনালাপ করেছেন।

সম্প্রতি আরব দেশগুলো দীর্ঘ বৈরিতা পাশ কাটিয়ে একে অন্যের সঙ্গে কূটনীতিক সম্পর্ক জোরদার করছে। ইরান এবং সৌদি আরবের কূটনীতিক সম্পর্ক স্বাভাবিক করার এই সময়ে বৃহত্তর আঞ্চলিক চাপে সম্পর্ক পুনরুদ্ধার করেছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত। উল্লেখ্য, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ শনিবার তেহরান সফর করেছেন। চলতি মাসে সাত বছর পর রিয়াদের দূতাবাস ফের চালু করেছে তেহরান।

অন্যদিকে অপর আরব দেশ সিরিয়াকে প্রায় এক দশক পর আরব লিগের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। সৌদি আরব, মিশরসহ বেশ কয়েকটি আরব দেশ সিরিয়ার সঙ্গে এক দশকব্যাপী বিচ্ছিন্নতার অবসান ঘটিয়েছে। কাতার অবশ্য এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে।

এর আগে, ২০১৭ সালের মাঝামাঝিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর সন্ত্রাসবাদকে সমর্থন ও ইরানঘেঁষা নীতির অভিযোগ তুলে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সে সময় কাতারের উপর নানা অবরোধ আরোপ করে সৌদি আরব নেতৃত্বাধীন উপসাগরীয় দেশগুলো। তবে বাস্তবে কাতারে অবরোধের তেমন কোনো বিরূপ প্রভাব পড়েনি।

বিরোধের অবসান ঘটাতে ২০২১ সালে কায়রো ও রিয়াদ দোহার সঙ্গে সম্পর্ক পুনরায় স্বাভাবিক করে। ওই বছর দোহার দূতাবাসে দুই দেশ রাষ্ট্রদূত পুনর্নিযুক্ত করে। গত এপ্রিলে বাহরাইনও কাতারের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণা দেয়।

মূলত, ২০২১ সালেই কাতারের সঙ্গে সবকটি দেশ ভ্রমণ ও বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধার করে। তখন সংযুক্ত আরব আমিরাত জানিয়েছিল, দোহার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে কিছু বেশি সময় লাগবে তাদের।

গতবছর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা একাধিক বৈঠক করেন। এতে প্রতিবেশী দুই দেশের সম্পর্কের শীতলতা কমে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর