আন্তর্জাতিক ডেস্ক
কানাডার দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। ঝড়ের তাণ্ডবে ওই অঞ্চলের প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎহীন। এতে মানবেতর দিন কাটাচ্ছে বাসিন্দারা।
ওন্টারিও প্রদেশের পুলিশ প্রশাসন জানিয়েছে, প্রবল ঝড় ও বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বহু। সামাজিক মাধ্যমে প্রকাশ করা বিভিন্ন ছবি ও ভিডিওতে প্রদেশটির বিভিন্ন অঞ্চলে বাড়ি, গাড়ির ধ্বংসাবশেষ দেখা গেছে। গাছ পড়ে বহু রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এদিকে অটোয়া ও কিউবেকের সীমান্তবর্তী অটোয়া নদীতে ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া গেছে। ওই নদীতে নৌকা ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী হাইড্রো ওয়ান এবং হাইড্রো-কিউবেকের অনলাইন গণনা অনুসারে শনিবার রাতে দুটি প্রদেশের প্রায় ৯ লাখ বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
সারাবাংলা/আইই