বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

‘কারিগরি শিক্ষার মাধ্যমে রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করবে সরকার’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৩৪ সময় দেখুন
‘কারিগরি শিক্ষার মাধ্যমে রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করবে সরকার’


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: অন্যান্য উদ্যোগের পাশাপাশি দক্ষতাভিত্তিক কারিগরি শিক্ষার মাধ্যমে রূপকল্প ২০৪১ বাস্তবায়নের দিকে সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিক্ষাক্রম প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবর্তিত শিক্ষাক্রমের লক্ষ্য অর্জনে দরকার হাতে-কলমে শিক্ষা, যেক্ষেত্রে ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মঙ্গলবার (১২ অক্টোবর) যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরি ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। শিক্ষা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে জাহেদী ফাউন্ডেশন এই ভবনটি নির্মাণ করছে।

অনুষ্ঠানে ডা. দীপু মনি বলেন, এই ল্যাবরেটরি শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান ও কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে। জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ল্যাবরেটরি নির্মাণের এ উদ্যোগ দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। দেশের বিত্তবানদের এ ধরনের জাতি গঠনমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

পরিবেশবান্ধব নকশা অনুযায়ী জাহেদী ফাউন্ডেশন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে একটি ছয় তলা ভবন নির্মাণ করবে, যেখানে ১২টি আধুনিক সুবিধা সংবলিত ল্যাবরেটরি থাকবে। আগামী ছয় মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. হেলাল উদ্দিন এনডিসি এবং জাহেদী ফাঊন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী।

ফাইল ছবি

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর