রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার সিএমপির কর্ণফুলী থানার পুলিশের অভিযানে জিআর সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) আসামী গ্রেফতার প্রস্তাবিত বাজেট শ্রমিকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ: জাতীয় শ্রমিক শক্তি Sunil Grover Sleeps On Road Near A Riverbank; Shraddha Kapoor Stuns In Eetha’s First Look | Bollywood News হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭৯ সময় দেখুন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল কালে পুলিশি অভিযানে ১জনকে আটক করা হয়েছে।

শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার ডিগ্রী কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও দৌলতপুর উপজেলায় নানা ধরনের নাশকতার পরিকল্পনা কল্পে দলের নেতাকর্মীরা একত্রিত হলে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমানের উপস্থিত নেতৃত্বে পুলিশ ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দৌলতপুর থানা পুলিশ, দৌলতপুর সদর ইউনিয়নের বাসিন্দা মৃত মজিবুর রহমানের ছেলে আলতাব হোসেন (৫২) কে আটক করে।

আটককৃত ব্যক্তির জবানবন্দি অনুসারে পুলিশ জানতে পারে, দৌলতপুর উপজেলায় অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে তারা একত্রিত হয়ে মিছিল করে দৌলতপুর থানা এলাকায় নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগের অবস্থান জানান দিবে।

এমন অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের উপস্থিত নেতৃত্বে ও সার্বিক দিকনির্দেশনায়, এস আই মো. সোহানুর রহমান, এস আই লিংকন সরকার, পি এস আই ব্রজেন মন্ডল, পি এস আই তরিকুল ইসলাম, এসআই মতিয়ার রহমান, এসআই বিপ্লব, কনস্টেবল আজম ও শরিফুল ঘটনাস্থল দৌলতপুর ডিগ্রী কলেজের সামনে উপস্থিত হয়ে মিছিলে অংশগ্রহণ করছে এমন ব্যক্তিদের পুলিশি হেফাজতে নিতে গেলে তারা সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যাই এবং দৌলতপুর থানা পুলিশ ঐ জায়গা থেকে আলতাব হোসেন (৫২) নামের একজনকে আটক করে।

আটকৃত ব্যক্তির জবানবন্দী অনুসারে মিছিলের প্রস্তুতির সময় সেখানে নামে বে-নামে ৬৬ থেকে ৭৬ জন নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে ঘটনাস্থল থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নামে লেখা একটি ব্যানার জব্দ করেছে দৌলতপুর থানা পুলিশ যেখানে লেখা রয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উপর অবৈধ নিষেধাজ্ঞ প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে দৌলতপুর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল প্রত্যাবর্তন ২.০ লোডিং সৌজন্যে বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। চেয়ারম্যান উপজেলা পরিষদ দৌলতপুর কুষ্টিয়া ও সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ দৌলতপুর উপজেলা।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, দৌলতপুর ডিগ্রী কলেজে গেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে দৌলতপুর কে অশান্ত করে তোলা সহ বিক্ষোভ মিছিল কালে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের ছত্র ভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে আলতাব হোসেন নামের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতা কে আটক করা হয়। মিছিল প্রস্তুতি কালে তারা দৌলতপুর উপজেলাকে অস্থিতিশীল করে তুলতে নানা ধরনের পরিকল্পনা করেছিল বলে আটককৃত ব্যক্তির মাধ্যমে আমরা জানতে পারি এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকেও আটকের চেষ্টা চলছে।

ওসি জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের দুষ্কৃতিকারীরা দলের সত্তাকে সমর্থন জানিয়ে দলকে গতিশীল উৎসাহিত করার উদ্দেশ্যে একত্রিত হয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান ও মিছিলে সমবেত হয়ে উগ্রবাদী কার্যক্রমের মাধ্যমে দেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট এবং সাধারণ মানুষকে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমে উদ্বুদ্ধ করার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা ও সমর্থন করে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯(সংশোধনী /২০২৫)এর ৮/৯/১০/১১/১২/১৩/ ধারার অপরাধ করায় মিছিলে উপস্থিত সকল ব্যক্তিরা জনমনে আতঙ্ক, ত্রাশ ও ভয়ভীতি সৃষ্টি করেছে যার ফলে এ ঘটনায় দৌলতপুর থানার এস আই সোহানুর রহমান বাদী হয়ে ১০১৬ নং জিডি মূলে একটি লিখিত এজাহার জমা দিলে তা সন্ত্রাস বিরোধী আইনি ধারায় মামলায় পরিণত হয়। এবং এই ঘটনায় আটককৃত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom