রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ সময় দেখুন
কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ  আটক -২

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৫৯০ বস্তা চাউল সহ ট্রাক উদ্ধার ও দুইজনকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
গত সোমবার সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা ভারতীয় কাটারীভোগ চাউল ট্রাক সহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর বাজারের লিটন সরকার, স্বপন সাহার,আতাউল, মোজাম্মেল ও মোতালেবের গোডাউন থেকে ৫৯০ বস্তা চাউল ও ফুলবাড়িয়ার কেএনবি বাজার থেকে ট্রাকটি উদ্ধার করা হয় ।
আটককৃতরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার কালিয়াকৈর স্কুল পাড়ার পিতাঃ মৃত- দিনেশ সরকারের বড় ছেলে লিটন সরকার( ৪৪), অপরজন হল- সিলেট জেলার সিলেট থানার চৌকিদিঘী এলাকার সুশীল সাহার ছেলে সুমন সাহা (৪২)। সে লিটনের দোকানের কর্মচারী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ,বগুড়া শেরপুর থেকে ৬১০ বস্তা কাটারীভোগ চাউল ক্রয় করে ঢাকা মেট্রো (ট -১২ -৫০৫৮) নম্বরের ট্রাক ভর্তি করে গত সোমবার রাতে ঢাকার পথে রওনা হয়।চাউল ভর্তি ট্রাকটি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌছালে একটি প্রাইভেটকার দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে ট্রাকের গতিরোধ করে।পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের ড্রাইভার ও হেলপারের হাত,পা, মুখ বেধে মহাসড়কের পাশে একটি ধান ক্ষেতে ফেলে রেখে চাউল ভর্তি ট্রাক নিয়ে ছিনতাই করে নিয়ে যায়।
বিষয়টি জানতে পেরে চাউলের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শীমলা থানায় অভিযোগ দায়ের করেন।সিমলা থানা পুলিশের তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কেএনবি বাজার থেকে ট্রাক এবং কালিয়াকৈর বাজারের লিটন সরকারের গোডাউন, স্বপন সাহার গোডাউন থেকে ,আতাউলের গোডাউন , মোজাম্মেলের গোডাউন ও মোতালেবের গোডাউন মোট ৫৯০ বস্তা চাউল উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমরা ট্রাক সহ ৫৯০ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom