রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৮৭ সময় দেখুন
কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের ডাইনকিনী ও হরতকীতলা আমতলা এলাকায় টানা প্রায় তিন ঘণ্টার বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ৩ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকার সড়ক, অলিগলি ও অসংখ্য বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ও কারখানার কর্মজীবীরা ।

স্থানীয় বাসিন্দা রাশেদা বেগম বলেন, সকালে কারখানায় কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির পানিতে ঘরের ভেতরে পানি ঢুকে পড়েছে। এখন বুঝতে পারছি না কারখানায় যাব, নাকি ঘরের মালামাল সরিয়ে নিরাপদ স্থানে রাখব। আমরা খুব কষ্টে আছি।

একই এলাকার বাসিন্দা রাসেল বলেন, সামান্য বৃষ্টি হলেই এ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে রাস্তাঘাট ডুবে যায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

গৃহবধূ আফরিন আক্তার বলেন, বাড়ির উঠান থেকে শুরু করে চারপাশ পানিতে তলিয়ে গেছে। শিশু ও বয়স্কদের নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে রয়েছি। দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর বর্ষা মৌসুমে একই সমস্যার মুখোমুখি হতে হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না। ফলে বছরের পর বছর জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, জলাবদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এলাকাবাসী দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর