সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে কবিরহাটে এডিপির কাজে অনিয়ম ; দায়সারা কাজ করে বিল উত্তোলন পরিবারের চাপে বিয়ের সিদ্ধান্ত নায়িকা আনুশকা শেঠির IPL 2026: Sunil Narine magic and Rinku Singh firepower seal Super Over heist for KKR | Cricket News কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে হাটুসমান জলাবদ্ধতা Madhur Bhandarkar Mourns Raghu Rai’s Death: ‘His Camera Was A Compass For Truth’ | Bollywood News কল খুললেই মিলছে স্বচ্ছ পানি: ভোগান্তির অবসান, পৌরবাসীর স্বস্তি কর্ণফুলীতে সিএনজি চালাক ও মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত- সভাপতি লোকমান দয়াল ও সম্পাদক মোহাম্মদ আজাদ শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন

কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮৯ সময় দেখুন
কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্ধাবাড়ী এলাকায় রোববার দুপুরে জান্নাত আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গৃহবধুর পরিবারের দাবি জান্নাত আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী রাজিব আহমেদ । পুলিশ, স্বামী রাজিব আহম্মেদকে জুনায়েদকে আটক করেছে। এঘটনায় নিহতের বাবা শুকুর আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
নিহত গৃহবধূ জান্নাত বেগম (২২)টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার শুকুর আলীর মেয়ে।
নিহতের পরিবার ,পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত চার বছর আগে পারিবারিক ভাবে রাজিবের সঙ্গে জান্নাত আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয়ে পারিবারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন সকালেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এদিকে সকালে সাড়ে আটটার দিকে রাজিব তার শাশুড়ি নবীরন বিবি কে ফোন করে মেয়েকে নিয়ে যেতে হবে অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়। এদিকে খবর পেয়ে নিহতের বাবা শুকুর আলী মেয়ের জামাই বাড়িতে গিয়ে দেখেন বিছানায় মেয়ের মৃতদেহ পড়ে আছে।পরে বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে থেকে পুলিশ জান্নাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি)সহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom