সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৩৬ সময় দেখুন
কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন ওসি খন্দকার নাসির উদ্দিন

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর জব্দ করা ঘোড়া থানা থেকে গোপনে বিক্রির ঘটনায় বদলি হলেন কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানান তাকে প্রথমে প্রত্যাহার করে। পরে সেই আদেশ সংশোধন করে তাকে ডিএমপিতে বদলি করা হয়।
জানা গেছে, গত ১৭ মার্চ কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া, খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাইয়ের প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়। থানা হেফাজতে রাখা অবস্থায় একটি ঘোড়া অসুস্থ হয়ে মারা যায়। হঠাৎ করে কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন গত রোববার ভোরে অনেকটা গোপনে একটি ব্যাক্তির কাছে ৮টি ঘোড়া বিক্রি করে দেন। সোমবার সকালে থানায় ঘোড়া না দেখে স্থানীয়রা এবং সংবাদকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে থানা থেকে ঘোড়া উধাও নিয়ে মন্তব্য করেন। মুহূর্তে ঘোড়া বিক্রির খবর ভাইরাল হয়ে যায়।
এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে উপজেলা প্রশাসনের নির্দেশে ঘোড়াগুলো ফেরত এনে গত সোমবার দুপুরে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। তবে ঘোড়াগুলো ফেরত আনা হলেও দুইটি ঘোড়া ঘোড়ার রং জব্দ করা ঘোড়ার সঙ্গে অমিল দেখতে পাওয়া যায়। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে জব্দ করা থানা হেফাজত থেকে ঘোড়া বিক্রি করে দেওয়া এবং পরবর্তী চাপে পড়ে ভিন্ন রংয়ের ঘোড়া উপজেলার প্রশাসনের কাছে হাজির করে নিলামে বিক্রি করার হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের ওসিকে বৃহস্পতিবার বদলি করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর