মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

কাশিমপুর কারাগারে নারী হাজতির মৃত্যু – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১২ সময় দেখুন
কাশিমপুর কারাগারে নারী হাজতির মৃত্যু – Corporate Sangbad


আইন-আদালত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি এক নারী হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলসুপার হালিমা খাতুন।

নিহত ওই হাজতি হলেন টাঙ্গাইলের ঘাটাইল থানার সোনারদলি এলাকার তারা মিয়ার স্ত্রী ফুলজান (৫৮)।

জেল সুপার জানান, ফুলজানের বিরুদ্ধে ৩০২/২০১/১০৯/৩৪ ধারায় আশুলিয়া থানায় ৫৬(১১)২১ নং মামলা ছিল। ওই মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। পরে ওইদিন তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ কারাগারে তার হাজতি নং-৩২৫১/২১। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর