প্রতিনিধি, কুতুবদিয়া উপজেলা,কক্সবাজার।
কুতুবদিয়ার দক্ষিণ অমজাখালী গ্রামের নুর হোছাইনের সাড়ে ৭ বছর বয়সী শিশু আদর মিয়া ফকিরা মসজিদের পুকুরে ডুবে মারা গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, কুতুবদিয়ায় প্রায় প্রতি সপ্তাহেই ৪/৫ জন শিশু পুকুরে ডুবে প্রাণ হারাচ্ছে, যা জনমনে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।
উল্লেখ্য, কুতুবদিয়ার অধিকাংশ বাড়িতে ঘেরা-বেড়াবিহীন পুকুর থাকায় শিশুদের জন্য ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। সচেতনতা বৃদ্ধি ও পুকুরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে কুতুবদিয়া-মহেশখালীর জাতীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ নিহত শিশুকে দেখতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।