বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

কুবির বঙ্গবন্ধু হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক শামসুজ্জামান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১৭ সময় দেখুন
কুবির বঙ্গবন্ধু হলের নতুন প্রাধ্যক্ষ অধ্যাপক শামসুজ্জামান


কুবি করেসপন্ডেন্ট

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকীকে নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান মিলকীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুইবছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।

নবনিযুক্ত প্রাধ্যক্ষ মিলকী বলেন, প্রথমত আবাসিক ছাত্রদের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। দ্বিতীয়ত ডাইনিংয়ে মানসম্মত খাবার চালু ও পড়ালেখার সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় উদ্যাগ গ্রহণ করবো। সর্বোপরি আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীদের গঠনমূলক মতামত প্রদানের মাধ্যমে আমাকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

এর আগে চলতি বছরের ৬ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনার কারণ দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্টের পদ থেকে অব্যাহতি নিয়েছেন অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার। তিনি ২০২৩ সালের ৫ সেপ্টেম্বর প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর