বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

কুমারখালীতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৭১ সময় দেখুন
কুমারখালীতে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

কুষ্টিয়া ব্যুরো: কুষ্টিয়ার কুমারখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ৫ আগস্ট সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে সামাজিক দুরত্ব মেনে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও শেখ কামালের কর্মময় জীবনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মোঃ সামছুজ্জামান অরুন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ নুরে আলম সিদ্দিকী, কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস, শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, যুব উন্নয়ন অফিসার আব্দুল হালিম, মহিলা বিষয়ক অফিসার ফেরদৌস নাজনীন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান প্রমুখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী।

অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের ১২ জন যুব ঋণ গ্রহিতা প্রত্যেককে ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর