বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

কেরালায় বৃষ্টি-ভূমিধস, মৃত্যু বেড়ে ২৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৫৬ সময় দেখুন
কেরালায় বৃষ্টি-ভূমিধস, মৃত্যু বেড়ে ২৭


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে ভারি বৃষ্টিপাতে ‍সৃষ্ট ভূমিধস এবং বন্যায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং বহু লোক নিখোঁজ রয়েছেন। রাজ্যের কোট্টায়াম ও ইদুক্কি জেলার বিধ্বস্ত এলাকাগুলো থেকে আরও মৃতদেহ পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

প্রবল বৃষ্টির কারণে নদ-নদীর পানি বেড়ে দেখা দেওয়া বন্যায় নগর ও গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু ঘরবাড়ি ভেসে গেছে। মৃতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। কোট্টায়ামের বিচ্ছিন্ন এলাকা ও গ্রামগুলোতে বহু লোক আটকা পড়েছেন। উদ্ধারকাজে ভারতীয় সামরিক বাহিনী যোগ দিয়েছে।

রোববার (১৭ অক্টোবর) থেকে বৃষ্টি কিছুটা কমলেও রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন, কারণ বিস্তৃত অঞ্চলে ফের ভারি বৃষ্টি শুরু হতে পারে বলে ভারতের আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে।

ভূমিধসের কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উদ্ধারকর্মীদের সরবরাহের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন।

কোল্লাম ও অন্যান্য উপকূলীয় শহরের বহু রাস্তা ডুবে গেছে। উপড়ে পড়া গাছের কারণে বিভিন্ন সড়ক বন্ধ হয়ে আছে। এসব এলাকায় আটকা পড়া জীবিতদের উদ্ধারে মাছ ধরার নৌকা ব্যবহার করা হচ্ছে। জীবিতদের খোঁজে তল্লাশি অব্যাহত আছে। কাদা, পাথর ও উপড়ে পড়া গাছ সরিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও এতে যোগ দিয়েছেন। রাজ্যের বিভিন্ন অংশে অনেকগুলো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর