শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ১০২ সময় দেখুন
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক | রেজাউল হক রিয়াদ

গত ২৯ মে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস কৈলাসঘোনা এলাকায় একঝাঁক স্বেচ্ছাসেবী যুবকদের উদ্যোগে গঠিত “কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থা” আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

কৈলাসঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম স্থানীয় ৬৭০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাহজাহান নাজির (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এ.কে.এম হারুন-অর-রশিদ (অর্থোপেডিক সার্জারি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অছিয়র রহমান, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এভিপি মিজানুর রহমান, যুগ্ম দায়রা জজ হেলাল উদ্দিন, গ্লোবাল ইসলামী ব্যাংক কক্সবাজার শাখার ম্যানেজার সেলিম মোরশেদ রুমেল, অ্যাডভোকেট সাহাব উদ্দিন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর সহকারী পরিচালক ইমাম খাইর, সাংবাদিক জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান নুরুল আলম, কৃষি ব্যাংক চারতি শাখার ম্যানেজার মিছবাহ আহমদ, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজিম উদ্দীন, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনছুর আলম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল-এর পরিচালক রিদওয়ানুল হক রাজনসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা এ ধরনের মানবিক উদ্যোগকে সমাজসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, সমাজের দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom