বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

কোনাবাড়ীতে আ.লীগের দুই নেতা গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১১৪ সময় দেখুন


গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে শিক্ষার্থী হৃদয় হত্যা ও রাসেল হোসেন হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে কোনাবাড়ী মেট্রো থানা পুলিশ।

বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে তাদেরকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মহানগরীর বাইমাইল এলাকার মজিবুর রহমান এর ছেলে ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.নাজমুল আলম সবুজ (৩২) এবং বাঘিয়া নদীর পাড় এলাকার মৃত বছির উদ্দিন এর ছেলে ১১ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আব্দুল মালেক সরকার (৪২)।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।

কোনাবাড়ি মেট্রো থানার উপ পরিদর্শক উৎপল জানান, গত পাঁচ আগস্ট আলোচিত শিক্ষার্থী হৃদয় হত্যা মামলায় ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.নাজমুল আলম সবুজকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাসেল হোসেন নামের এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় ১১ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আব্দুল মালেক সরকারকে (৪২) গ্রেফতার দেখানো হয়েছে। আজ সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর