বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৮৬ সময় দেখুন
ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া


আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়া সাগারে দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথম এই অস্ত্রের পরীক্ষা চালালো পিয়ংইয়ং। খবর আলজাজিরা।

বুধবার (১৭ আগস্ট) নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা ইয়োনহাপ’কে বলেছেন, ‘আজ ভোরে আমরা শনাক্ত করেছি যে, উত্তর কোরিয়ার দক্ষিণে পিয়ংগান প্রদেশের অনচন থেকে পশ্চিম সাগরে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

একজন কর্মকর্তা বার্তা সংস্থা এফপি’কে বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রের দূরত্বসহ নানা দিক বিশ্লেষণ করছে।’

‘উলচি ফ্রিডম শিল্ড’ নামে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘ সামরিক মহড়ার অংশ হিসেবে চারদিনব্যাপী অনুশীলনের একদিন পরই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দুই দেশের দীর্ঘ সামরিক মহড়াটি আগামী ২২ আগস্ট শুরু হয়ে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এর আগে, বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেন, ‘উত্তর কোরিয়াকে পর্যায়ক্রমে অর্থনৈতিক সহায়তা দিতে ইচ্ছুক তার দেশ। যদি পিয়ংইয়ং তাদের পারমাণবিক অস্ত্র বিকাশ বন্ধ করে এবং পরমাণু নিরস্ত্রীকরণ শুরু করে।’

এদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও চলতি বছর নজির বিহীনভাবে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ২০১৭ সালের পর থেকে দেশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর