সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
20 shots to none: How Spain utterly owned Argentina in FIFA World Cup 2026 final and rendered Lionel Messi irrelevant | Football News Shabana Azmi Backs NEET Protesters At Jantar Mantar; Arjun Kapoor, Sahiba Bali Spark Dating Rumours | Bollywood News বিশ্বকাপ ফাইনাল ঘিরে ভূঞাপুরে আর্জেন্টিনা সমর্থকদের খাসি ভোজ, আমন্ত্রণ সব দলের ভক্তদের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ জুলাই সনদে সই বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল তিতুমীর কলেজ: হলের ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের একাংশ জর্ডানে ইরানি হামলায় ২ মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ Jude Bellingham breaks all-time England goalscoring record with sensational strike in World Cup bronze thriller win against France | Football News From Ithacan Seas To Ayodhya: How Christopher Nolan’s The Odyssey Mirrors Ramayana & Mahabharata | Explainers News ‘বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকারের অনুকরণের দিকেই ধাবিত হচ্ছে’

ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সিনিয়র জেনারেল নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৮৮ সময় দেখুন
ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার সিনিয়র জেনারেল নিহত


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার দখলকৃত দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের বন্দরনগরী বারদিয়ানস্কে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে ইউক্রেন এ হামলা চালায়। এতে রুশ সামরিক বাহিনীর একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন। তার নাম লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (১৩ জুলাই) এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন সিনিয়র রুশ জেনারেল নিহত হয়েছেন বলে বেশ কয়েকটি রুশ সূত্র জানিয়েছে। ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলের কাছে বারদিয়ানস্ক শহরের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল ওলেগ সোকভ নিহত হয়েছেন।

বারদিয়ানস্কের ওই হোটেলটি ইউক্রেনে চলমান যুদ্ধে অংশ নেওয়া রুশ সামরিক কমান্ডারদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

বিবিসি বলছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে রুশ এই জেনারেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাশিয়ান যুদ্ধ চ্যানেলগুলো এই খবরটি ব্যাপকভাবে প্রচার করছে।

রাশিয়ার রাষ্ট্র-চালিত রশিয়া-১ চ্যানেলে টক শো উপস্থাপনা করেন স্কাবেয়েভা। তিনি বলেন, যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ওলেগ সোকভ।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom