বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

খান ইউনুসে চলছে তীব্র লড়াই, ১৪ ইসরাইলি সেনা নিহতের দাবি হামাসের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১১৫ সময় দেখুন
খান ইউনুসে চলছে তীব্র লড়াই, ১৪ ইসরাইলি সেনা নিহতের দাবি হামাসের


আন্তর্জাতিক ডেস্ক

গাজার খান ইউনুসের চারপাশে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরাইলের সামরিক বাহিনীর তীব্র লড়াই চলছে। সংঘর্ষে ১৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই সংগঠনটি। খবর আলজাজিরা।

রোববার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, খান ইউনুসের চারপাশে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই করছে ইসরাইলের সামরিক বাহিনী। শহরের দক্ষিণে একটি অতর্কিত হামলায় চালায় ১৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস।

ইসরাইলি সেনাবাহিনীর জন্য গাজায় সবচেয়ে কঠিন এলাকাগুলোর জন্য খান ইউনুস অন্যতম। কারণ গত অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে শহরটিতে হামলা চালিয়ে আসলেও এখনো তা নিয়ন্ত্রণে নিতে পারেনি ইসরাইল।

হামাসের কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের সীমান্তবর্তী আজ-জান্না এলাকায় এক হামলায় ৯ সেনা নিহত হয়েছে। শহরের অন্যান্য অংশে আরও সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় অন্তত পাঁচজন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে।

তবে ইসরাইলি সামরিক বাহিনী এই অভিযানে হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি। তবে খান ইউনুসের প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত তিনটি ইসরাইলি হেলিকপ্টার হতাহতদের সরিয়ে নিতে শহরের পূর্বাঞ্চলে অবতরণ করেছে।

এদিকে মধ্যস্থতাকারীরা রোববার আবারও মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা শুরু করবে বলে আশা করা হচ্ছে। সেখানে একটি প্রতিনিধিদল পাঠাবে হামাস। এই আলোচনায় অংশ নেবে কি না তা নিয়ে রোববার আলোচনায় বসতে পারে ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।

এদিকে গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ১৩৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি। এছাড়া আহত হয়েছেন অন্তত ৭৫ হাজার ৮১৫ জন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ইসরাইলে হামলা চালায়। এতে করে অন্তত ১ হাজার ২০০ ইসরাইলি নিহত হয়। এছাড়া ২৫৩ জনকে জিম্মি করে। এরপরই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় হামলা শুরু করে ইসরাইল। তবে এই হামলায় নিরীহ ফিলিস্তিনিরাই নিহত হচ্ছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর