বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার Bon Jovi Biopic In The Works At Universal After Studio Wins Major Bidding War | Hollywood News বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ!থানা ঘেরাও কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা India crash out of AFC Women’s Asian Cup without a single point after 1-3 loss to Chinese Taipei | Football News নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

খাবারের জন্য গির্জায়, পদদলিত হয়ে ৩১ মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ মে, ২০২২
  • ৯৩ সময় দেখুন
খাবারের জন্য গির্জায়, পদদলিত হয়ে ৩১ মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রিভার রাজ্যের পোর্ট হারকোর্ট শহরের একটি গির্জায় পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন ৭ জন। বিনামূল্যে খাবারের জন্য গির্জাটিতে শত শত লোক জড়ো হলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ কোকো বলেন, শনিবার ভোরে গির্জায় শত শত মানুষ খাবার নিতে আসেন। প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। এসময় একটি গেট ভেঙে যায়।

এর আগে, স্থানীয় সংবাদমাধ্যম পাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলি শপ ফর ফ্রি অনুষ্ঠানের জন্য প্রচুর লোকজন জড়ো হয়েছিলেন। গির্জার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়ার জন্য অনেকে শুক্রবার থেকে সারিতে দাঁড়িয়ে ছিলেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর