বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জন্মসনদসহ সব নথি ৬০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩১৩ সময় দেখুন
খালেদা জিয়ার জন্মসনদসহ সব নথি ৬০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মনিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সংক্রান্ত সব ধরনের নথি আগামী ৬০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৩ জুন) ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটের শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও নির্বাচন কমিশনের সচিবকে এ আদেশ বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ১৫ আগস্ট জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন অর রশিদ। এতে খালেদা জিয়ার সব ধরনের সনদ (যেগুলোতে জন্মদিন ব্যবহার করা হয়েছে) আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া খালেদা জিয়ার সব শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের সব নথি হাইকোর্টে দাখিল করার নির্দেশনা চাওয়া হয়।

স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিবাদী করা হয়।

রিটকারীর পক্ষে আইনজীবী নাহিদ সুলতানা যুথি বলেন, ‘রাষ্ট্রের যেসব জায়গায় খালেদা জিয়ার জন্মনিবন্ধন বা জন্ম সংক্রান্ত তথ্য দেওয়া আছে, সেখান থেকে তাঁর সব তথ্য সরবরাহের নির্দেশনা চেয়েছি। একই সঙ্গে খালেদা জিয়ার সঠিক ও সুনির্দিষ্ট জন্মতারিখ ঘোষণারও নির্দেশনা চেয়েছি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর