বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গাজার শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় নিহত ৯০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
গাজার শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় নিহত ৯০


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৮ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও আহত ব্যক্তি ও মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাবালিয়া শহরের একটি আবাসিক ব্লকে চালানো এই ইসরাইলি হামলায় আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়াও নিখোঁজও রয়েছে অনেকে। খবর: আল জাজিরা।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৮ হাজার ৭৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই শিশু ও নারী। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলায় সংশোধিত নিহতের সংখ্যা ১ হাজার ১৪৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরাইল।

এ পরিস্থিতিতে গাজায় ইসরাইলি সহিংসতা, অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর