শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে বিভিন্ন অপরাধে ১৭ জন গ্রেপ্তার ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধারপূর্বক হানিফ পরিবহনের ০১টি বাস জব্দ, বাসের চালক ও হেলপার আটক গ্রাহকের আস্থা পুনর্গঠনে আইডিআরএর আরেকটি বড় পদক্ষেপ বিএনপি আগের মতোই গুম-খুনের রাজনীতি করতে চায়: রফিকুল ইসলাম খান সাতক্ষীরায় বাড়ছে কুষ্ঠরোগী, নতুন শনাক্ত ৪১ জন ওটিপি-মুক্ত নিরাপদ পেমেন্ট: ভিসা পাসকি প্রযুক্তি ও বাংলাদেশের ডিজিটাল ফিনটেক সম্ভাবনা Haiwaan Box Office Collection: Saif Ali Khan, Akshay Kumar’s Film Earns Rs 3 Crore On Day 1 | Bollywood News ‘Where will he bat?’: AB de Villiers raises big Tilak Varma concern ahead of Afghanistan T20Is | Cricket News ‘বিএনপি আদর্শের জন্য আন্দোলন করেছে, চাঁদাবাজির জন্য নয়’ ভূঞাপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে চার মাসের কারাদণ্ড

গার্ডিয়ান লাইফইন্স্যুরেন্স লিমিটেড ও ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ) এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
গার্ডিয়ান লাইফইন্স্যুরেন্স লিমিটেড ও ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ) এর মধ্যে চুক্তি স্বাক্ষর


সম্প্রতি বাংলাদেশে ডিজিটালাইজড ইন্স্যুরেন্স এর পথিকৃৎ গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ট্রাস্ট আজিয়াটা পে দেশের শীর্ষ স্থানীয় মোবাইল ফাইনাসিয়াল সার্ভিস প্রোভাইডার একটি চুক্তি স্বাক্ষর করেছে। যার মাধ্যমে ট্যাপ অ্যাপ দিয়ে সকল গ্রাহক গার্ডিয়ান লাইফ এর বীমা পলিসি কিনতে এবং প্রিমিয়াম প্রদান করতে পারবেন।

এছাড়াও দেশের “মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স” এর ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে আরো সমৃদ্ধ করতে এই পার্টনারশিপ গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্যে উদ্ভাবনী এবং উপযুক্ত ডিজিটাল বীমা পণ্য অফার করবে বলে ধারনা করা হচ্ছে।

এ সময় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ভারপ্রাপ্ত সিইও শেখ রাকিবুল করিম, এফসিএ এবং ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ) এর ভারপ্রাপ্ত সিইও দেওয়ান নাজমুল হাসান তাদের নিজ নিজ প্রতিষ্ঠান এর পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ ছাড়াও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষ থেকে শামীম আহমেদ, চিফ অপারেটিং অফিসার; মাজেদুর রশিদ চৌধুরী, হেড অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস; ইয়াসিন আরাফাত, হেড অফ ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি; আসিফউল ইসলাম, এভিপি, ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি; আরিফুল হক, এভিপি, ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি এবং ট্রাস্ট আজিয়াটা পে থেকে শাহজালাল উদ্দিন, হেড অফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন; ফাসিহুল মোস্তফা, হেড অফ সেলস স্ট্র্যাটেজি; আসিফ বিন মুজিব, ডিজিএম, মার্চেন্ট পেমেন্ট; শাফিন এম ইউনুস দাউদ, ডিজিএম, ব্র্যান্ড মার্কেটিং এবং কে.এম. শহিদুল ইসলাম, লিগ্যাল কাউন্সিল এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর