বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৩৬ সময় দেখুন
গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩২


আন্তর্জাতিক ডেস্ক

উত্তর গ্রিসে দু’টি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮৫ জনের বেশি। উদ্ধারকর্মীরা হতাহতদের অনুসন্ধান ও উদ্ধারে মরিয়া তৎপরতা চালাচ্ছেন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে লরিসার কেন্দ্রীয় শহরের বাইরে দুর্ঘটনাটি ঘটে। এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেন থেসালোনিকি থেকে ছেড়ে যাওয়া একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনটি বগি আগুনে পুড়ে যায়।

গ্রিসের দমকল বাহিনীর একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত অন্তত ৩২ জনের মৃতদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনীর ১৭টি গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে।’

যাত্রীবাহী ট্রেনটিতে সাড়ে তিনশর বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। কী কারণে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে তা এখনও জানা যায়নি।

ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া অজ্ঞাতপরিচয় এক যুবকের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সে বলা হয়েছে, ‘ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, লোকজন চিৎকার করছিল।’

অ্যাঞ্জেলোস সিমাউরাস নামে আরেক যাত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এটি একটি ভূমিকম্পের মতো ছিল।’

লাজোস নামে আরেক যাত্রী প্রোটোথেমা পত্রিকাকে বলেছেন, ‘অভিজ্ঞতাটি ছিল খুবই মর্মান্তিক। তিনি বলেন, ‘আমি আহত হইনি কিন্তু আমার কাছের অন্যান্য লোকদের রক্তে রঞ্জিত ছিলাম।’

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর