বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ঘনিষ্ঠজনের বাড়িতে নগদ ২১ কোটি, গ্রেফতার পশ্চিমবঙ্গের মন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
ঘনিষ্ঠজনের বাড়িতে নগদ ২১ কোটি, গ্রেফতার পশ্চিমবঙ্গের মন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রায় ২৭ ঘণ্টা জেরা শেষে শনিবার স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ তাকে গ্রেফতার দেখায় ইডি।

এর আগে বৃহস্পতিবার রাতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়ি থেকে ২ হাজার ও ৫০০ টাকার নোটে ভর্তি দু’টি বস্তা উদ্ধার করে ইডি। উদ্ধারকৃত টাকার পরিমাণ প্রায় ২১ কোটি বলে জানায় সংস্থাটি। এর জেরে শুক্রবার সকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালায় ইডি।

ইডি সূত্র বলছে, অর্পিতার বাড়িতে উদ্ধারকৃত টাকা স্কুলে বেআইনি নিয়োগে নেওয়া ঘুষের অংশ বলেই প্রাথমিক ভাবে মনে করছে তারা। উল্লেখ্য যে, পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া জিজ্ঞাসাবাদ শনিবার সকালে শেষ হয়। এদিন সকাল ১০টায় পার্থকে গ্রেফতার করে ইডি। জিজ্ঞাসাবাদ চলাকালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় পার্থের বাড়ি। সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, টানা জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েন পশ্চিমবঙ্গের বাণিজ্যমন্ত্রী। তার বাড়িতে চিকিৎসকদের যেতে দেখা যায়। তবে এতেও জিজ্ঞাসাবাদ থামেনি।

শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর তাকে নিয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি যায় ইডি। সেখান থেকে অর্পিতাকেও গ্রেফতার করা হয়।

এদিকে, অর্পিতার বাসা থেকে উদ্ধার হওয়া ২০ কোটি টাকার সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর