বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

চরফ্যাশন জিন্নাগড় ইউনিয়নে এতিম পরিবারের বাড়ি দখল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
চরফ্যাশন জিন্নাগড় ইউনিয়নে এতিম পরিবারের বাড়ি দখল

ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলা জেলার চরফ্যাশন উপজেলা জিন্নাগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এক এতিম পরিবারের ২১বছরের বাড়ি দখলের অভিযোগ শাহে আলম কাজী গংদের বিরুদ্ধে৷ থানায় অভিযোগ করলেও মামলা নেয় নি এসআই শাহিন৷

গত রবিবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে এই বাড়ি দখলের তান্ডব৷ এসময় দলবল সহকারে ভেকু দিয়ে বাড়িটির একাংশ জমিতে পরিনত করে দেন শাহে আলাম কাজী গং৷ চরফ্যাশন থানায় অভিযোগ করলেও কোন প্রকার সহযোগিতা পায়নি ভুক্তভুগী পরিবার৷ অদৃশ্য কারনে মামলা নেয় নি থানা পুলিশ৷

জানা যায়, জিন্নাগড় ৮নং ওয়ার্ড উত্তর মাদ্রাজ মৌজার ৪ ও ২৫৩ নং খতিয়ান, ২৩৬৬ ও ২৩৬৮ নং দাগ থেকে মৃত অজিউল্যাহর ওয়ারিশ
শাহিনুর, তহুরা, সবুরা ও সলেমা থেকে ৫৭.৫ শতাংশ জমি দীর্ঘ ২১ বছর পূর্বে ক্রয় করেন মৃত জয়লান আবেদীনের স্ত্রী রেহানা বেগম৷ মৃত অজিউল্যাহ গংদের সাথে শাহে আলম কাজী গংদের জায়গা জমি নিয়ে অনেক পূর্ব থেকে আপিল মামলা ১৩/২০১৭ যা বর্তমানে দেওয়ানি নং ৫১/১৫ চলমান রয়েছে৷ বর্তমানে এই মামলার বাদী শাহে আলম মুন্সী গং বনাম শাহে আলম কাজী গং৷ কিন্তু হঠাৎ করে মামলার একটি রায়ের কপি দেখিয়ে মৃত জয়লান আবেদীনের স্ত্রী রেহানা বেগম এর ক্রয়কৃত বাড়ির একাংশ দখল করে নেয় শাহে আলম কাজী গং৷

রেহানা বেগমের চাচা কালাম মুন্সি বলেন, শাহে আলম কাজী গংদের ক্রয়কৃত জমি হলো ২১১২, ২১১৩, ২৩৬২, ২৩৬৩ এবং ২৩৬৫ নং দাগে যার খতিয়ান নং ২১৩৷ তাদের জমির পরিমান ৭ একর ৪৬৷ তারা জমির চৌহদ্দির বাহিরে এসে দীর্ঘ ৭০ বছর পর ২৩৬৬ ও ২৩৬৮ নং দাগে বাড়ি দখল করেছে যা সম্পুর্ন অবৈধ৷ তিনি আরও বলেন, তাদের জমি কম থাকলে মৃত অজিউল্যাহ গংদের জমিতে যাবে৷ তা না করে রেহানা বেগমের ক্রয়কৃত বাড়ির একাংশ দখল এটা অমানবিক৷

অভিযোগ প্রসঙ্গে কাউন্সিলর মনির কাজী বলেন, আমি জমির হিসাব তেমন ভালো বুঝিনা৷ মামলার রায়ের কপি রয়েছে সে রায়ের বলে এই জমি আমাদের৷ রেহানা বেগমদের অনেকদিন বলার পরেও গাছ কাটেনি তাই আমাদের জমি আমরা দখল করেছি৷

রেহানা বেগমের ছেলে মোঃ জহির অভিযোগ করে বলেন, শাহে আলম কাজীর ছেলে মনির কাজী চরফ্যাশন পৌরসভা ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এবং তার মামা মোহাম্মদ হোসেন মিয়া বর্তমানে জিন্নাগড় ইউপি চেয়ারম্যান হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের বাড়ির একাংশ দখল করেছেন৷ মোহাম্মদ হোসেন মিয়ার নিকট বারবার গেলেও কোন সুবিচার পাইনি বরং আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছেন৷ ১০ দিন পূর্বে কাউন্সিলর মনির কাজী আমাদের বাড়ির গাছ না কাটায় লোকজন নিয়ে আমাকে চরফ্যাশন বাজার এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেছেন৷ হাসপাতালে চিকিৎসা এবং ভর্তি হতে দেয়নি মনির কাজী৷ আমার বাবা নেই আমরা এতিম সন্তান আমাদের প্রিয় নেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের নিকট এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি৷

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom