সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :

চা শ্রমিকদের দাবির সাথে সংহতি প্রকাশ করে টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২১৫ সময় দেখুন
চা শ্রমিকদের দাবির সাথে সংহতি প্রকাশ করে টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা দাবির সাথে সংহতি প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০২১-২২ সালের চুক্তি দ্রুত চুড়ান্তকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করা হয়।
এতে বক্তব্য রাখেন চা শ্রমিকদের সন্তান ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধনা ভুমিজ, রমন গোয়ালা, দিপেন কর্মী ও অঞ্জন ভুমিজ। মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬ জন চা শ্রমিকদের সন্তান অধ্যয়ন করছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর