বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চীনের কাছ থেকে ঋণ নিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে পাকিস্তান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
চীনের কাছ থেকে ঋণ নিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক

চীনের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (আইসিবিসি) থেকে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেয়েছে পাকিস্তান। শুক্রবার (৩ মার্চ) ঋণটি অনুমোদন করেছে চীনের ব্যাংক। পাকিস্তানের ক্ষয়িষ্ণু বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এই ঋণ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ইসহাক দার।

১.৩ বিলিয়ন ঋণ পাকিস্তানকে তিন কিস্তিতে সরবরাহ করবে চীনের ব্যাংক। ইতোমধ্যে ৫০০ মিলিয়ন ডলারের প্রথম কিস্তি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছেছে বলে জানিয়েছেন ইসহাক দার।

রিজার্ভ ঘাটতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কাছে ঋণ সহায়তা চেয়ে আসছে পাকিস্তান। তবে আইএমএফ পাকিস্তানের জন্য এখনও ঋণ অনুমোদন করেনি। এমন অবস্থায় চীনের কাছ থেকে ঋণ নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে দেশটি।

গত ২৫ ফেব্রুয়ারি পাকিস্তানকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছিল চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ডেভেলপমেন্ট ব্যাংক।

পাকিস্তান মূলত চীনকে সম্প্রতি যে ঋণ পরিশোধ করেছিল সেই অর্থই পুনরায় ঋণ হিসেবে ফেরত নিচ্ছে। অর্থমন্ত্রী ইসহাক দার জানান, চীনের কাছ থেকে মোট ২ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধিত ঋণ ফেরত নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। অর্থাৎ, পুরনো ঋণ মিটিয়ে ফের নতুন ঋণ নিচ্ছে দেশটি।

ইসহাক দার জানান, জুনে শেষ হওয়া অর্থবছরে অর্থায়নের ঘাটতি মেটাতে মোট ৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি অর্থের প্রয়োজন হবে তার দেশের।

তিনি আশা প্রকাশ করেন, আইএমএফ-এর সঙ্গে ইসলামাবাদের ঋণ চুক্তির পরপরই অর্থের ঘাটতি মিটে যাবে। আগামী সপ্তাহে এই চুক্তি হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর