বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চীনের তৈরি উড়োজাহাজের প্রথম বাণিজ্যিক ফ্লাইট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
চীনের তৈরি উড়োজাহাজের প্রথম বাণিজ্যিক ফ্লাইট


আন্তর্জাতিক ডেস্ক

প্রথমবারের মতো নিজস্ব তৈরি যাত্রীবাহী উড়োজাহাজ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৮ মে) সি৯১৯ মডেলের উড়োজাহাজ সাংহাই থেকে বেইজিংয়ে ফ্লাইট পরিচালনা করে।

চীনের কমার্শিয়াল এভিয়েশন কর্পোরেশন অব চায়না (কোমাক) ১৬৪ সিটের উড়োজাহাজটি তৈরি করেছে। এভিয়েশন শিল্পে পশ্চিমা সংস্থা এয়ারবাস ও বোয়িংয়ের আধিপত্য ভাঙার লক্ষ্যে যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি করছে কোমাক। তবে এখনও চীনের তৈরি উড়োজাহাজে পশ্চিমা কোম্পানির যন্ত্রাংশের আধিক্য রয়েছে। বিশেষ করে পশ্চিমা  ইঞ্জিন ও ইলেকট্রনিকস যন্ত্র ব্যবহার করছে কোমাক।

রোববার সাংহাই থেকে বেইজিংয়ে প্রায় ৩ ঘণ্টায় পৌঁছায় সি৯১৯। এ সময় ফ্লাইটে যাত্রী ছিলেন ১৩০ জন। বেইজিং থেকে ফ্লাইটটি সাংহাইয়ে ফেরার কথা রয়েছে।

চীনের সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির রাষ্ট্রীয় বিভিন্ন এয়ারলাইন সংস্থা কোমাকের উড়োজাহাজের ক্রয়াদেশ দিচ্ছে। ইতোমধ্যে ইস্টার্ন এয়ারলাইন ৫টি উড়োজাহাজের ক্রয়াদেশ দিয়েছে।

আগামী পাঁচ বছরে ১৫০টি উড়োজাহাজ তৈরি পরিকল্পনা কোমাকের। সংস্থাটি জানিয়েছে, ইতোমধ্যে ১২০০টির বেশি উড়োজাহাজ কেনার আগ্রহ প্রকাশ করে বিভিন্ন এয়ারলাইনের চিঠি পেয়েছে তারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর