বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

চীনে তেল সরবরাহে শীর্ষে রাশিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ জুন, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
চীনে তেল সরবরাহে শীর্ষে রাশিয়া


আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবকে টেক্কা দিয়ে চীনের অপরিশোধিত জ্বালানি তেলের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে রাশিয়া। বছরের ব্যবধানে চীনে রাশিয়ার অপরিশোধিত তেলের সরবরাহ ৫৫ শতাংশ বেড়ে মে মাসে রেকর্ড উচ্চতায় উঠেছে।

ইউক্রেনে অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে কমদামে অপরিশোধিত তেল সরবরাহ করছে মস্কো, অর্থ সাশ্রয়ের জন্য অনেক তেল পরিশোধনাগরই এই সুযোগ নিচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পূর্ব সাইবেরিয়া প্রশান্ত মহাসাগরীয় পাইপলাইনসহ রাশিয়ার ইউরোপীয় ও দূর প্রাচ্যের বন্দরগুলো থেকে জাহাজযোগে সরবরাহ নিয়ে রাশিয়া থেকে চীনের মোট তেল আমদানি প্রায় ৮৪ লাখ ২০ হাজার টনে দাঁড়িয়েছে।

এটি দৈনিক প্রায় ১৯ লাখ ৮০ হাজার ব্যারেলের (বিপিডি) সমান এবং এপ্রিলের দৈনিক আমদানি ১৫ লাখ ৯০ হাজার থেকে এক চতুর্থাংশ বেশি। ১৯ মাস পর বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারকদের শীর্ষ সরবরাহকারীদের তালিকায় রাশিয়া আবার ফিরে এসেছে। এতে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া তাদের তেলের ক্রেতা খুঁজে পেয়েছে, যদিও তাদের দাম কমাতে হয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর