বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

চীনে ১৪তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৬৩ সময় দেখুন
চীনে ১৪তলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬


আন্তর্জাতিক ডেস্ক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিগংয়ে একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোরে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার এই আগুনের ঘটনা ঘটে। সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ১৪ তলা বাণিজ্যিক ভবনটি থেকে ৭৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভবনটিতে একটি ডিপার্টমেন্টাল স্টোর, অফিস, রেস্তোরাঁ এবং একটি সিনেমা থিয়েটার রয়েছে।

সন্ধ্যা ৬টা থেকে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজে যুক্ত হয়। রাত তিনটার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ার ভিডিও পোস্টে দেখা গেছে, ঘন কালো ধোঁয়ার মেঘ ভবনের নিচের স্তরের জানালা থেকে আসছে। আকাশে ওঠার সঙ্গে সঙ্গে পুরো ১৪ তলা ভবনটিকে গ্রাস করছে। বিশাল অগ্নিশিখা দৃশ্যমান ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর কাজ করছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কয়েকটি ড্রোনও ব্যবহার করেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর