শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

জকসু নির্বাচনে ভোটারদের ১২ নির্দেশনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ সময় দেখুন
জকসু নির্বাচনে ভোটারদের ১২ নির্দেশনা


জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ভোটারদের জন্য ১২টি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৭ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করা হয়। ভোটগ্রহণের দিন সকল ভোটারকে এই নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকায় নাম নেই এমন কেউ কোনো অবস্থাতেই ভোটের দিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। ভোটারদের অবশ্যই বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র দেখিয়ে ক্যাম্পাসে ঢুকতে হবে। যাদের আইডি কার্ডের মেয়াদ উত্তীর্ণ বা হারিয়ে গেছে, তারা ভোটার তালিকার পাশে দেওয়া কিউআর কোড স্ক্যান করে ভোটার স্লিপ সংগ্রহ করতে পারবেন, যা ভোটের দিন পরিচয়পত্রের বিকল্প হিসেবে ব্যবহারযোগ্য হবে।

ভোটকেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেক ভোটারকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়াতে হবে। ভোটকক্ষে ব্যাগ, মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী সঙ্গে থাকলে রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা রেখে ভোট শেষে নিজ দায়িত্বে ফেরত নিতে হবে।

প্রত্যেক ভোটারকে রিটার্নিং অফিসারের সই করা ও সিলযুক্ত তিনটি ব্যালট পেপার সরবরাহ করা হবে। ব্যালট পেপার ভাঁজ, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত ব্যালট পেপার দেওয়া হবে না। ভোট শেষে নির্ধারিত নম্বর অনুযায়ী নির্দিষ্ট ব্যালট বক্সে ব্যালট পেপার জমা দিতে হবে।

ভোট দেওয়ার আগে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ক্ষেত্রে বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এবং হল শিক্ষার্থী সংসদের ক্ষেত্রে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে অমোচনীয় কালি প্রয়োগ করা হবে। ব্যালট পেপারে প্রার্থীর নামের পাশের নির্ধারিত ঘরে সঠিকভাবে চিহ্ন না দিলে ভোট বাতিল বলে গণ্য হবে।

নির্বাহী সদস্য পদে ভোট প্রদানের ক্ষেত্রে বিশেষ সতর্কতার কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৭ জন এবং হল শিক্ষার্থী সংসদে ৪ জন প্রার্থীকে ভোট দেওয়া যাবে। নির্ধারিত সংখ্যার বেশি ভোট দিলে নির্বাহী সদস্য পদের সব ভোট বাতিল হবে।

ভোটকক্ষে ব্যালট পেপারের অংশ বা প্রার্থীর নামসংবলিত কোনো কাগজ রেখে আসা নিষিদ্ধ। বুথে সংরক্ষিত কলম ব্যবহার করেই ভোট দিতে হবে। ভোট প্রদান শেষে ভোটারদের দ্রুত ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে প্রার্থীদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জকসু নির্বাচন। আগামী ৩০ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom