বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত! সংরক্ষিত নারী আসনে আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুুতি দিবস দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি

জনসভায় ইমরান খানকে লক্ষ্য করে গুলি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৪৮ সময় দেখুন
জনসভায় ইমরান খানকে লক্ষ্য করে গুলি


সারাবাংলা ডেস্ক

ঢাকা: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দেশটির পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ইমরান খানের পদযাত্রার প্রস্তুতি সমাবেশে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

ভিডিওচিত্রে দেখা গেছে, ইমরান খানের পায়ে গুলি লেগেছে। এ ঘটনার পরপরই কর্মী সমর্থকরা ইমরান খানকে হাসপাতালে নিয়ে যান। এদিকে পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, এ ঘটনার পরপরই সন্দেহজনক একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জনসভায় ইমরান খানকে লক্ষ্য করে গুলি

গত কদিন ধরেই পাকিস্তানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চের প্রস্তুতি নিচ্ছিল ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ। আগামীকাল শুক্রবার থেকে সেই লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা। এই লংমার্চের প্রস্তুতি হিসেবেই ওয়াজিরাবাদে দলের কর্মী সমর্থকদের নিয়ে এক প্রস্তুতি সমাবেশে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই এ গুলির ঘটনা ঘটে।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর বরাতে ডনের খবরে বলা হয়, হামলায় ইমরান খান ছাড়াও আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন সিনেটর ফয়সাল জাভেদ এবং আহমেদ চাত্তা।

জনসভায় ইমরান খানকে লক্ষ্য করে গুলি

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে এ ধরনের হামলার ঘটনা এ-ই প্রথম নয়।

এর আগে, দেশটির প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো জনসভায় হামলায় প্রাণ হারিয়েছিলেন।

সারাবাংলা/এসবিইডি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর