বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

জবিতে স্নাতক ভর্তিচ্ছুকদের ফল প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৭০ সময় দেখুন
জবিতে স্নাতক ভর্তিচ্ছুকদের ফল প্রকাশ


জবি করেসপন্ডেন্ট

ঢাকা: ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের ভর্তির মেধাতালিকা প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

এই মেধাতালিকাসহ বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd এবং www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

জানা যায়, এ ইউনিটে ২৩ হাজার ৯৫৫ জন, বি ইউনিটে ৯ হাজার ৯৪০ জন এবং সি ইউনিটে ৭ হাজার ৭৬২ জন ভর্তি ইচ্ছুক আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, আগামীকাল ৮ ডিসেম্বর নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর