বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জমকালো অভিষেকে চার্লসের মাথায় রাজমুকুট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
জমকালো অভিষেকে চার্লসের মাথায় রাজমুকুট


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের সিংহাসনে রাজ্যাভিষেক হলো রাজা তৃতীয় চার্লসের। শনিবার (৬ মে) ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে প্রায় ১০০ বিশ্বনেতার সামনে রাজমুকুট পরে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেন তিনি। একইসঙ্গে কুইন কনসর্ট ক্যামিলারও রাজ্যাভিষেক হয়েছে।

শনিবার নানা আনুষ্ঠানিকতার মধ্যে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হয়। টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে জমকালো এ অনুষ্ঠান। বিশ্বজুড়ে টেলিভিশন সেটে লাখো মানুষ অনুষ্ঠান সরাসরি উপভোগ করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। এছাড়া ওয়েস্টমিনিস্টার অ্যাবের আশেপাশে প্রায় ৫ হাজার মানুষ উপস্থিতি থেকে অভিষেকের দিন রাজাকে অভিনন্দন জানান।

ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজা তৃতীয় চার্লসকে শপথ পড়ান। পরে রাজা ১৪ শতকের ঐতিহাসিক রাজসিংহাসনে বসেন। এসময় রাজার মাথায় ৩৬০ বছরের পুরনো সেন্ট এডওয়ার্ডের রাজমুকুট পরিয়ে দেন আর্চবিশপ।

জমকালো অভিষেকে চার্লসের মাথায় রাজমুকুট

শনিবার দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে মুকুট পরেন তৃতীয় চার্লসের দ্বিতীয় স্ত্রী ৭৫ বছর বয়সী কুইন কনসর্ট ক্যামিলাও। এর মাধ্যমে ৭০ বছর পর আবার ব্রিটেনে রাজা-রানির আমল শুরু হলো।

জমকালো অভিষেকে চার্লসের মাথায় রাজমুকুট

গত বছরের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। ৭০ বছর ধরে ব্রিটেনের প্রিন্স হিসেবে রাজসিংহাসনের অপেক্ষায় থাকা চার্লস রানির মৃত্যুর পরপরই রাজার দায়িত্ব নেন। সে সময় তিনি যুক্তরাজ্যসহ ১৫টি দেশের রাজা হন। আজ শনিবার সিংহাসনে তার আনুষ্ঠানিক অভিষেক হলো।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর