বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

জাতীয় শোক দিবস উপলক্ষে ইপসা কক্সবাজার আঞ্চলিক অফিসের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৭৫ সময় দেখুন
জাতীয় শোক দিবস উপলক্ষে ইপসা কক্সবাজার আঞ্চলিক অফিসের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত।

জয়নাল আবেদিনঃ জাতীয় শোক দিবস ১৫ ই আগাস্ট উপলক্ষে ইপসা’ কক্সবাজার আঞ্চলিক অফিসের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেলে ইপসা কক্সবাজার আঞ্চলিক অফিস হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপসা’র উপ-পরিচালক ও আঞ্চলিক প্রধান জনাব খালেদা বেগম ।
অনুষ্ঠিনের শুরুতে ধারনা পত্র পাঠ করে শুনান প্রোগ্রাম ম্যানেজার ও ইপসা কক্সবাজার ফোকাল পার্সন জনাব মোঃ হারুন।
স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম কোর্ডিনেটর(ট্রেনিং অ্যান্ড ক্যাম্পেইন) নাজমুল বরাত রনি, প্রোগ্রাম ম্যানেজার ডঃ শাখাওয়াত হোসেন, প্রোজেক্ট কোর্ডিনেটর মোহাম্মাদ জসিম উদ্দিন, ফাইনান্স ম্যানেজার এনায়েত মাওলা। স্বাগত বক্তব্যে বক্তারা বলেন,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পর বিধ্বস্ত দেশ ও অর্থনীতি নিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়। ১৫ আগষ্ট সেই কাল রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপরিবারের হত্যা করে জাতিকে ধ্বংস করার চেষ্টা হয়। এই আগষ্ট মাস আমাদের জন্য একটা শোকের মাস।

সভাপতির বক্তব্যে খালেদা বেগম বলেন, ৭ই মার্চের ভাষণ যখন আমরা শুনি বা এই দেশের মানুষ যখন শুনে এমনিতে আমাদের রক্ত গরম হয়েছে যায়। তার এক ডাকে এই দেশের মানুষ দেশ স্বাধীন করার জন্য ৯ মাস যুদ্ধে করে দেশকে শত্রু মুক্ত করে। মানুষের জন্য ভালোবাসা ছিল বঙ্গবন্ধুর সমস্ত কর্মকান্ডের প্রেরণা। মানুষের কল্যানই ছিল তার কর্মকান্ডের মূল লক্ষ্য। তার অসমাপ্ত কাজ সবাই প্রচেস্থায় শেষ করার চেষ্টা করতে হবে। নেতৃত্বে গুনাবলি ছিল বঙ্গবন্ধু জর্ন্মগত।

প্রোগ্রাম ম্যানেজার জনাব মোঃ হারুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রোজেক্ট ম্যানেজার জয়নাল আবেদিন, মনিটরিং অফিসার বনরত্ন, এন্টারপ্রিনিয়র কোর্ডিনেটর নেওয়াজ মোর্শেদ, ফাইনান্স অ্যান্ড অফিসার ইয়াসিন আরাফাত, অ্যাকাউন্ট অফিসার শাহিনা আক্তার, ফিল্ড অফিসার আদ্রিতা আফরিন, ফিল্ড অফিসার মোঃ কাইয়ুম, অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর