মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘It’s not a Hardik Pandya problem’- MI skipper hits back on Jasprit Bumrah debate | Cricket News কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা চট্টগ্রামের খাতুনগঞ্জে খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট নিরসনে কোস্ট গার্ডের অভিযান চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন Is Thalapathy Vijay’s Divorce With Sangeetha Delayed To June 15, 2026? Here’s What We Know | Tamil Cinema News বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎবার্ষিকীতে পিসিসিপির গভীর শ্রদ্ধা ও জাতি গঠনে তাঁর আদর্শ ধারণের আহ্বান কর্ণফুলীতে ২৬০০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় ইউএইচএফপিও ডা. রেজাউল হাসান গুরুতর আহত ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর কর্ণফুলীতে ৩১২ কোটি টকার অবৈধ জাল জব্দ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু সড়ক অবরোধ যান চলাচল বন্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ সময় দেখুন

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি।।

জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতু এলাকায় পুলিশ চেকপোস্টে পরিবহন থামানোকে কেন্দ্র করে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্র নিহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় প্রায় ৩/৪ ঘন্টা জামালপুর-শেরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর-শেরপুর মহাসড়কের ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ পাশের চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন – দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ। নিহতেরা শেরপুর জেলার কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, আজ শুক্রবার জুমা নামাজের সময় ওই এলাকায় চেকপোস্টে পুলিশ সদস্যরা ডিউটি করছিলো। পুলিশ শেরপুরগামী একটি ট্রাককে দাড়াতে ইশারা করলে পেছনে থাকা মোটরসাইকেল বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় অপরদিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় পিতা-পুত্র। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশের উপর হামলা এবং জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৪ ঘন্টা পর বিক্ষুব্ধ জনতা সড়ক থেকে সড়ে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom