বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

জাহ্নবীর বাড়ি থেকে মনোরম সূর্যাস্তের দৃশ্য! অভিনেত্রীর Insta পোস্ট দেখে মুগ্ধ নেটিজেনরা– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
জাহ্নবীর বাড়ি থেকে মনোরম সূর্যাস্তের দৃশ্য! অভিনেত্রীর Insta পোস্ট দেখে মুগ্ধ নেটিজেনরা– News18 Bangla


#মুম্বই: করোনার কারণে বর্তমানে সকলেই ঘরবন্দি। বাদ নেই সেলেবরাও। আর ঘরে বসেই তারকারা ব্যস্ত সোশ্যাল মিডিয়ায়। কেউ যোগা বা নাচের ভিডিও আপলোড করছেন। কেউ আবার নিত্যনতুন রান্না করে তার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। তবে অভিনেত্রী জাহ্নবী কাপুর(Janhvi Kapoor) এখন ব্যস্ত ফটোগ্রাফিতে। না, তাঁকে এরজন্য বাইরে বেরোতে হয় না। কারণে তাঁর বাড়ি থেকে যে দৃশ্য দেখা যায় তা ক্যামেরাবন্দি করলেই চলবে।

বৃহস্পতিবার জাহ্নবী নিজের Instagram অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন। যেখানে মুম্বইয়ের(Mumbai)সূর্যাস্তের অপরূপ দৃশ্য উঠে এসেছে। ছবিতে মায়ানগরীকে যেন আরও সুন্দর লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারেননি খোদ সুন্দরীও। তাই ক্যাপশনে জাহ্নবী একটি হৃদয়ের ইমোজি দিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, জাহ্নবী ছাড়াও তাঁর বোন খুশী কাপুর রয়েছেন। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, চলতি বছরে শ্রীদেবী কন্যা জাহ্নবীর হাতে রয়েছে একাধিক বিগবাজেটের ছবি। ২০২১-এ যখন দেশে আনলক পর্যায় চলছিল, সেই সময় মুক্তি পায় তাঁর বহু প্রতিক্ষিত ছবি রুহি (Roohi)। পরে অবশ্য নেটফ্লিক্সে(Netflix)ছবিটি রিলিজ হয়। তবে রুহি সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি। হার্দিক মেহতা (Hardik Mehta) ছবিটি পরিচালনা করেন এবং জাহ্নবী ছাড়াও মুখ্যচরিত্রে অভিনয় করেন অভিনেতা রাজকুমার রাও(Rajkuma Rao), বরুণ শর্মা(Varun Sharma), পঙ্কজ ত্রিপাঠী(Pankaj Tripathi), রোহিত রায়(Rohit Roy), মানব বিজের(Manav Vij)মতো তারকারা। প্রযোজনা করেছিলেন দিনেশ বিজেন।

রুহি ফ্লপ হলেও জাহ্নবীর হাতে এখন রয়েছে একাধিক ছবি। যার মধ্যে উল্লেখযোগ্য দোস্তানা ২(Dostana 2)। ছবিটির শুটিং আপাতত করোনার কারণে স্থগিত রয়েছে। তবে মাঝে এই সিনেমাটি ঘিরে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল। আসলে মুখ্য অভিনেতা কার্তিক আরিয়ানকে(Kartik Aaryan)প্রজেক্টটি থেকে বের করে দেয় প্রযোজক করণ জোহারের(Karan Johar)সংস্থা ধর্মা প্রোডাকশন (Dharma Production)।

সংস্থার তরফ থেকে অপেশাদারিত্বের অভিযোগ তুললেও বি-টাউনে আড়ি পাতলে শোনা যাচ্ছে, জাহ্নবীর সঙ্গে কার্তিকের সম্পর্ক তৈরি হয়েছিল, কোনও কারণে সেটি ভেঙে যাওয়ার কারণে শুটিং নিয়ে সমস্যা সৃষ্টি হয়। যে কারণে অভিনেতাকে প্রজেক্টটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। যার ফলে দোস্তানা ২-এর কার্তিকের চরিত্রের কাস্টিং পুণরায় হবে। দোস্তানা ২ ছাড়াও জাহ্নবীর হাতে রয়েছে গুড লাক জেরি (Good Luck Jerry) নাক ছবিটি। যেখানে অভিনয় করছেন দীপক দোবরিয়ালের(Deepak Dobriyal)মতো অভিনেতা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর