মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

জিএসপি ফাইন্যন্সের ১ম ও ২য় প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩০৪ সময় দেখুন
জিএসপি ফাইন্যন্সের ১ম ও ২য় প্রান্তিক প্রকাশ – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যন্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চলতি হিসাববছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

শনিবার (২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের বছর একই সময় আয় হয়েছিল ৩০ পয়সা। ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ২৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছিল ২১ টাকা ৯০ পয়সা।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫০ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছিল ৩৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছিল ২১ টাকা ৯০ পয়সা।

অন্যদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৯ পয়সা। গত বছর আয় হয়েছিল ৬৭ পয়সা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর