বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

জো বাইডেনের ছেলে অস্ত্র মামলায় অভিযুক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
জো বাইডেনের ছেলে অস্ত্র মামলায় অভিযুক্ত


আন্তর্জাতিক ডেস্ক

আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা তথ্য দেওয়ার কারণে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের সন্তানের বিরুদ্ধে ফৌজদারি মামলার নজির তৈরি হলো।

ডেলাওয়্যার ফেডারেল আদালতে ফৌজদারি মামলায় হান্টার বাইডেনকে তিনটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। দোষ স্বীকার করে মামলা নিষ্পত্তির একটি প্রস্তাব ভেস্তে যাওয়ার পর আদালতে অভিযুক্ত হলেন বাইডেনপুত্র।

৫৩ বছর বয়সী হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ হলো পাঁচ বছর আগের একটি ঘটনা সংক্রান্ত। ২০১৮ সালের অক্টোবরে তিনি একটি রিভলভার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্র কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বাধ্যতামূলকভাবে যে ফর্ম পূরণ করতে হয় সেখানে নিজের মাদকাসক্তি নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন হান্টার বাইডেন। সে সময় তিনি মাদকের সংস্পর্শে আছেন কি না এমন প্রশ্নের জবাবে মাদকাসক্তির কথা অস্বীকার করেছিলেন। কিন্তু সে সময় আসলে তিনি ক্র্যাক কোকেনে মারাত্মকভাবে আসক্ত ছিলেন। এ কথা নিজের মুখে স্বীকার করেছেন হান্টার বাইডেন। যুক্তরাষ্ট্রে অবৈধ কোকেন আসক্ত হয়েও নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখাসহ তিনটি অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি।

মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, হান্টার সবকটি মামলায় দোষী সাব্যস্ত হলে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড পেতে পারেন। হান্টার বাইডেনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আসায় আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে বেকায়দায় পড়তে পারেন জো বাইডেন।

অবশ্য হান্টার বাইডেনের আইনজীবীরা এই অভিযোগের পেছনে রিপাবলিকান দলের ষড়যন্ত্র দেখছেন। হান্টার বাইডেনের আইনজীবী অ্যাবে লোয়েল বলেন, ‘এই অভিযোগ আনার প্রক্রিয়াটি রিপাবলিকানদের অন্যায় এবং পক্ষপাতমূলক হস্তক্ষেপ দ্বারা প্রভাবিত হয়েছে।’ তার দাবি, তার মক্কেল আইন লঙ্ঘন করেননি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর