বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

টরন্টো বিমানবন্দরে উড়োজাহাজ উল্টে আহত ১৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৩৬ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৫

সোমবার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ডেল্টা এয়ার লাইনসের একটি উড়োজাহাজ উল্টে যায়

কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী ডেল্টা এয়ার লাইনসের একটি উড়োজাহাজ উল্টে গেছে। এতে ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা। এদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি মিনিয়াপোলিস থেকে আসছিল।

তবে বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। সেজন্য সব যাত্রী ও ক্রুকে সময়মতো উদ্ধার করতে সক্ষম হয় জরুরি উদ্ধারকর্মী দল।

এই দুর্ঘটনা ঘটার আগে ব্যাপক তুষারপাত হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল।

কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

সারাবাংলা/এসডব্লিউ

উড়োজাহাজ উল্টে আহত
কানাডা
টরন্টো বিমানবন্দরে দুর্ঘটনা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর