মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, ভর্তি আইসিইউতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৫৪ সময় দেখুন
ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, ভর্তি আইসিইউতে


রাবি: রাজশাহীর বাঘমারা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাইক্রোবায়োলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী চেসি ত্রিপুরা। মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউ ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বান্ধবীর বাসার পূজার দাওয়াত থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

তার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, আহত চেসি ত্রিপুরাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

চেসি ত্রিপুরার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিসার্চ চাকমা বলেন, ‘আমি আর চেসি তার এক বান্ধবীর বাসায় পূজার দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখান থেকে ক্যাম্পাসে ফেরার পথে পেছন থেকে একটি ট্রাক এসে আমাদের অটোরিকশায় ধাক্কা দিয়ে চলে যায়। সিএনজিতে আমরা মোট সাতজন ছিলাম। এতে শুধু চেসি আহত হন।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কোনোভাবে রক্তক্ষরণ বন্ধ করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তার মাথার ডান দিকে গুরুতর আঘাত লেগেছে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল। এ কারণে দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়।’

এদিকে, শিক্ষার্থী চেসি ত্রিপুরার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, ‘খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই আমরা মেডিকেলে এসেছি। এখানে মেডিকেলের প্রিন্সিপাল, আইসিইউ প্রধান সবার সঙ্গে আমাদের কথা হয়েছে। এখন চিকিৎসা চলছে।’

তিনি আরও বলেন, ‘কাল সকালে একটা বোর্ড বসে সিদ্ধান্ত নেবেন পরবর্তী পদক্ষেপ কী হবে। যদি তারা ঢাকায় নিতে বলেন, আমরা সেটার জন্যও প্রস্তুত আছি। আমরা এয়ার অ্যাম্বুলেন্সও রেডি রেখেছি। এ ছাড়াও তার চিকিৎসার জন্য যা সহযোগিতা প্রয়োজন সবকিছুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর