রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
EARN প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত ‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News Unprecedented! Shubman Gill’s India achieve a first in 149-year history of Test cricket with seven consecutive 50-run partnerships | Cricket News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News

ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪১০ সময় দেখুন
ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের চিকিৎসায় সংযোগ‘-কানেকটিং পিপলের  অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিত করতে ৯ দশমিক ৮ ঘনমিটারের পাঁচটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে সেবামূলক সংগঠন ‘সংযোগ’ (connecting people)।

আজ সোমবার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাঁচটি সিলিন্ডার হস্তান্তর করা হয়। সংযোগ সদস্যদের হাত থেকে এসব সিলিন্ডার গ্রহণ করেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার।

অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক সদর হাসপাতালে তও্বাবধায়ক মো. নাদিরুল আজিজ।

আর সেবামূলক সংগঠন ‘সংযোগ’ (connecting people) এর পক্ষে উপস্থিত ছিলেন স্থপতি সাকিব মাহমুদ, নাহিন, রাতুল, প্রান্ত, সেহাদ, অঙ্কুর, স্বার্থকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ’ ‘টাঙ্গন নদীর পাড়ে, শ্বাস নিতে চাই একসাথে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত প্রজেক্ট থেকে এসব অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। এর আগে গত ১৫ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ১০০ টি ননব্রিদিং মাস্ক প্রদান করে‘সংযোগ’। এরপর ২১ জুলাই ১ টি ১০ লিটার কনসেন্ট্রেটর প্রদান করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ এর পক্ষ থেকে গত বছর হাসপাতালটিতে দুইটি অক্সিজেন সিলিন্ডার ও আটটি অক্সিজেন ফ্লোমিটার দেওয়া হয়। এপ্রিল-মে মাসে যখন ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছিলো, তখন ‘সংযোগ’ এর সহায়তায় ২৯ মে থেকে ১৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে তৈরি হয় ‘সংযোগ’ ঠাকুরগাঁও অক্সিজেন হাব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর