বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ডিএসইতে সূচক বেড়ে ৬ হাজার পয়েন্টের ঘরে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ মে, ২০২১
  • ২২৮ সময় দেখুন
ডিএসইতে সূচক বেড়ে ৬ হাজার পয়েন্টের ঘরে – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮ পয়েন্টে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে ৬ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৬৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪ টির, দর কমেছে ১৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।

ডিএসইতে ২ হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৯ কোটি ৬৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকার।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর