রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ উপচে ভেঙে গেছে বাঁধ, সতর্কতা জারি ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে চাচা নিহত

ডিএসই’র সাথে ইউসিবি স্টক ব্রোকার ও স্টক বাংলাদেশের চুক্তি – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৮০ সময় দেখুন
ডিএসই’র সাথে ইউসিবি স্টক ব্রোকার ও স্টক বাংলাদেশের চুক্তি – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের সঠিক তথ্য নির্ভর পূর্বানুমান, গবেষণা ও বিনিয়োগকারীদের লেনদেন সংক্রান্ত তথ্য জানানোর পাশাপাশি অন্যান্য সহায়ক তথ্যসমূহ নিজস্ব ওয়েবসাইটে প্রদর্শনের লক্ষ্যে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড ও স্টক বাংলাদেশ লিমিটেডের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একটি চুক্তি স্বাক্ষর করে। ডিএসইর একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, আজ ১৪ জুন ডিএসই’র সাথে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড ও স্টক বাংলাদেশ লিমিটেড এ চুক্তি স্বাক্ষর করে। উক্ত চুক্তির আলোকে প্রতিষ্ঠানদ্বয় ডিএসই’র বহুল সমাদৃত এমডিএস ডাটা (১০ সেকেন্ড বিলম্বিত ট্রেডিং ডাটা) গ্রহণ করবে।
ডিএসই’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান, ইউসিবি
স্টক ব্রোকারেজ লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ রহমত পাশা এবং স্টক বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ফজল মোহাম্মদ সোহেল।

এসময় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা সৈয়দ আদনান হুদা, সিএফএ এবং স্টক বাংলাদেশ লিঃ এর এক্সিকিউটিভ মোঃ খালিদ হাসান তুষারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বিশ্বের উন্নত এক্সচেঞ্জসমূহের ন্যায় ডিএসইও তার তথ্য ভিত্তিক সেবার পোর্টফোলিওকে সমৃদ্ধ করেছে। বর্তমানে ডিএসই তিন ধরনের তথ্য সেবা দেশি ও বিদেশি গ্রাহকদের প্রদান করে থাকে। মার্কেট ট্রেডিং সম্পর্কিত তথ্য ও সেবাগুলো হলো: (১) রিয়েল টাইম ট্রেডিং ডাটা (২) এমডিএস (১০ সেকেন্ড বিলম্বিত ট্রেডিং ডাটা) ও (৩) ইওডি ট্রেডিং ডাটা (বাজার পরিসংখ্যান)। এই সব ট্রেডিং সংক্রান্ত তথ্য সেবার বিস্তারিত ডিএসই’র ওয়েবসাইটের প্রোডাক্টস; ডিএসই ডাটা সার্ভিসেস অপশনে পাওয়া যাবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর