শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় কালক্ষেপণ না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32

ঢাবিতে কোরবানির আয়োজন করবে শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৯১ সময় দেখুন


ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদের দিন ঢাবিতে থাকা শিক্ষার্থীদের নিয়ে কোরবানির আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির আয়োজন করবে ‘আত ত্বাকওয়া কোরবানি ফেস্ট ২০২৫’। ঢাবি ছাত্রশিবিরের ছাত্রকল্যাণমূলক প্রজেক্টের (ইনসাফ) ব্যবস্থাপনায় আয়োজিত হবে এ ফেস্ট।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক আব্দুল কাদেরও ঘোষণা করেছেন ঈদে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের সাথে ‘ঈদ উদযাপন’ করা হবে।

আব্দুল কাদের বলেন, ‘নানান প্রতিবন্ধকতার দরুন অনেক শিক্ষার্থীই ঈদ-উল আজহায় ক্যাম্পাসে থাকবেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন না। সেই দিক বিবেচনায় ক্যাম্পাসের শিক্ষার্থীদের সঙ্গে একত্রে ঈদ উদযাপনের চিন্তা করেছি। উপযুক্ত প্লেস হিসেবে হল পাড়ার জসীমউদ্দিন হলের মাঠে আমরা একটা গরু কুরবানী করার উদ্যোগ নিয়েছি। ক্যাম্পাসে থাকা সকল শিক্ষার্থীরা মিলে একসঙ্গে কুরবানী করব, খাওয়া-দাওয়া করব, ঈদ উদযাপন করব।’

এদিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ জুন ঈদুল আজহার দিন দুপর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি ভেন্যুতে (মুহসিন হল খেলার মাঠ ও কার্জন হল) আয়োজিত হবে আত ত্বাকওয়া কোরবানি ফেস্ট।

বিষয়টি নিয়ে ঢাবি ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, ‘ছাত্রশিবিরের সব কাজই শিক্ষার্থীবান্ধব। ইতোমধ্যে হেলথ ক্যাম্প, ইফতার প্রোগ্রাম ও ঠাণ্ডা পানির রেফ্রিজারেটর স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। সামনে ঈদ উল আজহা, ঈদের এই আনন্দময় সময়টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নানা কারণে নিজ বাড়িতে ফিরতে পারেন না, সেইসব শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে এবং এক ভ্রাতৃত্বের পরিবেশ গড়ে তুলতে ছাত্রশিবিরের উদ্যোগে আমাদের এই ছোট্ট আয়োজন। সবার দোয়া ও সহোযোগিতায় আমরা ঈদের আনন্দ একসঙ্গে ভাগ করে নিতে চাই।’

ইনসাফের পরিচালক ও ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার জানান, ‘ঈদুল আজহার দিন দুপর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দু’টি ভেন্যু মুহসিন হল খেলার মাঠ ও কার্জন হলে আয়োজিত হবে আত ত্বাকওয়া কোরবানি ফেস্ট ২০২৫। যেখানে আমরা পশু কোরবানি পরবর্তী মেজবানি দুপুরে অংশ নেব।’

তিনি আরও বলেন, ‘আমাদের হল প্রতিনিধিগণ প্রত্যেক হলের প্রত্যেক রুমে ঈদের দিন যে সব শিক্ষার্থী হলে অবস্থান করবেন তাদের নিকট আমাদের দাওয়াত পৌঁছে দিবেন। দাওয়াতনামা সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে শিক্ষার্থীগণ নিকটতম বা সুবিধাজনক ভেন্যুতে এসে আমাদের সঙ্গে শামিল হতে পারবেন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom